নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মেয়েদের একটি কলেজ। পশ্চিমে হাকালুকি হাওর ও পূর্ব দিকে পাথারিয়া পাহাড়বেষ্টিত বড়লেখা উপজেলায় নারীশিক্ষার প্রসার ও উন্নয়নকল্পে অ্যাডভোকেট মরহুম এবাদুর রহমান চৌধুরী (সাবেক সংসদ সদস্য ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী) ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। দুটো বিষয়ে সম্মান কোর্স-সহ কলেজটি বর্তমানে বড়লেখা উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজে বর্তমানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কলেজে বর্তমানে জন শিক্ষক কর্মরত আছেন।এইচএসসি, স্নাতক পাস ও স্নাতক সম্মান কোর্স সমূহের ফলাফল সন্তোষজনক, ভর্তির সময় শিক্ষার্থীর সর্বনিম্ন গ্রেডের বিষয়ে বাধ্যবাধকতা না থাকলেও উচ্চমাধ্যমিকের ফলাফলে নিজ ও পার্শ্ববর্তী উপজেলার কলেজগুলোর চেয়ে নিয়মিত এগিয়ে থাকে এ কলেজ। কলেজের নয়নাভিরাম ক্যাম্পাস সকলকে মুগ্ধ করে। কলেজটি ২০০৩ সালে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ পুরস্কারে ১ম স্থান এবং ২০২৩ সালে ৩য় স্থান অর্জন করে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণকল্পে নির্ধারিত ছকে তথ্য-প্রদানের ভিত্তিতে জাতীয়করণের জন্য জালিকাভুক্ত হয়। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক সংকীর্ণতার কারণে কলেজটিকে তালিকা থেকে বাদ দেয়া হয় এবং বড়লেখার অন্য একটি কলেজকে জাতীয়করণের আওতায় আনা হয়।। উপজেলার সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হলেও বিভিন্ন বঞ্চনার শিকার এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে তীব্র শ্রেণি-কক্ষ সংকটে ভুগছে। এ প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করা নারী-শিক্ষার্থীরা-শিক্ষা, প্রশাসন, কর ক্যাডার ও এনএসআই-তে চাকুরীরত আছে। প্রাক্তন অনেক শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আছে। অন্তত পনেরো জন শিক্ষার্থী চিকিৎসা পেশায় নিয়োজিত আছে। অনেকে ডিপ্লোমা ও বিএসসি নার্সিং সম্পন্ন করেছে। আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে কয়েকজন। অন্তত দুজন শিক্ষার্থী পিএইচডি পর্যায়ে পড়াশোনা করছে। সর্বশেষ ২০২৫ সালে দুজন শিক্ষার্থী সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ বড়লেখা বাজার থেকে দুই কিলোমিটার এবং বড়লেখা উপজেলা চত্বর থেকে আধা কিলোমিটার উত্তরে বড়লেখা-কুলাউড়া সড়কের পশ্চিম পাশে অবস্থিত। নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ মানসম্পন্ন শিক্ষা বিস্তারের মাধ্যমে এলাকার নারীশিক্ষার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সংকল্পবদ্ধ।
কলেজের পরিচিতি ও ইতিহাস
নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মেয়েদের একটি কলেজ। পশ্চিমে হাকালুকি হাওর ও পূর্ব দিকে পাথারিয়া পাহাড়বেষ্টিত বড়লেখা উপজেলায় নারীশিক্ষার প্রসার ও উন্নয়নকল্পে অ্যাডভোকেট মরহুম এবাদুর রহমান চৌধুরী (সাবেক সংসদ সদস্য ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী) ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। দুটো বিষয়ে সম্মান কোর্স-সহ কলেজটি বর্তমানে বড়লেখা উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজে বর্তমানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কলেজে বর্তমানে জন শিক্ষক কর্মরত আছেন।এইচএসসি, স্নাতক পাস ও স্নাতক সম্মান কোর্স সমূহের ফলাফল সন্তোষজনক, ভর্তির সময় শিক্ষার্থীর সর্বনিম্ন গ্রেডের বিষয়ে বাধ্যবাধকতা না থাকলেও উচ্চমাধ্যমিকের ফলাফলে নিজ ও পার্শ্ববর্তী উপজেলার কলেজগুলোর চেয়ে নিয়মিত...