Admin Login

নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ

”জ্ঞানের জন্য প্রবেশ কর, সেবার জন্য বেরিয়ে যাও”

নিয়ম কানুন

নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ
1 min read

১। প্রত্যেক ছাত্রীকে  নির্ধারিত পোশাক-পরিচ্ছদ,ব্যাজ ইত্যাতি পরিধান করে নিয়মিত  আসতে হবে।

২। কোন প্রকার অশালীন সাজ-সজ্জা ও পোষাক পরিধান করে  আসা যাবে না।

৩। কোন শিক্ষার্থী নির্ধারিত পোশাক-পরিচ্ছদ ছাড়া এলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

৪। অসদাচরণ,পরীক্ষায় অসদুপায় অবলম্বন,স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্টকরণ ইত্যাদি কারণে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ছাত্রীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

৫। পরীক্ষার হলে বই-খাতা,অতিরিক্ত কাগজ,মোবাইল ফোন ইত্যাদি নিয়ে প্রবেশ করা নিষেধ।

৬।  ক্যান্টিন থেকে মনোগ্রাম সম্বলিত খাতা-পত্র ক্রয় করতে হবে।  মনোগ্রাম ব্যতীত কোন খাতা ব্যবহার করা যাবে না।

৭।ছাত্রীদের কাছ থেকে কোন টিফিন চার্জও নেয়া হয় না। বিদ্যালয়ের ক্যান্টিন থেকে ছাত্রীরা নিজ নিজ প্রয়োজনমত টিফিন ক্রয় করতে পারে।

৮। ‘প্রভাতী’ এবং ‘দিবা’ উভয় পর্বে টিফিনের জন্য ২০ মিনিট করে সময় দেয়া হয়।

৯। কোন ছাত্রীকে টিফিনের জন্য বাড়ীতে যেতে দেয় হয় না।