Admin Login

নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ

”জ্ঞানের জন্য প্রবেশ কর, সেবার জন্য বেরিয়ে যাও”
অধ্যক্ষের বাণী

অধ্যক্ষের বাণী

নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ
0 min read

আসসালামু আলাইকুম,

বর্তমান বিশ্বায়নের যুগে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রুপদান করার জন্য আমরা বদ্ধ পরিকর। তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবী। এই বাস্তবতাকে সফল করার লক্ষ্য নিয়ে নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ তার শিক্ষা পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন সাধন করেছে। এ কলেজে দুটি কম্পিউটার ল্যাব ও চারটি মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষাসেবা গ্রহণ করছে। আমরা এ কলেজের শিক্ষার্থীদের আগামী প্রজন্মের একজন দক্ষ ও উপযুক্ত সুনাগরিক হিসেবে গড়ে তোলার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছি। তাই আমরা আমাদের কলেজের সকল কার্যক্রম ওয়েবসাইটের আওতায় এনেছি। এ ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ঘরে বসে শিক্ষার্থী অনলাইনে বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে তাদের যাবতীয় ফি পরিশোধ করতে পারবে। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যক্রম ও আনুষাঙ্গিক তথ্য পেতে পারবে।

শাহিদা আক্তার,

অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)

নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ

বড়লেখা, মৌলভীবাজার।